ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯ম নন-ফিকশন বইমেলার দ্বিতীয়দিনে পাঠকের উপস্থিতি বেড়েছে। সকাল ১০টায় বইমেলার দ্বার খোলার পর থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়ও। পাঠকরা বিভিন্ন স্টলে গিয়ে ঘুরে ঘুরে বই দেখছেন। অনেকেই নোটবুকে পছন্দের বইয়ের নামও ‍টুকে রাখছেন।

20260111_111913 (1)

মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন,গত বছরও নন-ফিকশন বইমেলা এসেছিলাম। এখানে যে বইগুলো পাওয়া যায় এগুলো সাধারণ সব সময় পাওয়া যায় না। যেহেতু বইমেলা কাল শেষ। তাই তাই আজই চলে এলাম।

এবারের মেলায় মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, বাংলা একাডেমি, প্রথমা প্রকাশন, আদর্শ, ঐতিহ্য, অন্যপ্রকাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা। এ ছাড়া পাঠক সমাবেশ, বাতিঘর, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মতো প্রকাশনীগুলোও মেলায় তাদের বই প্রদর্শন করছে।

মেলায় আগতদের জন্য সব বইয়ের ওপর ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় দেয়া হচ্ছে। এ ছাড়া মেলার শেষ দিনে ক্রেতাদের জন্য একটি র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে। সেখানে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।