সাতক্ষীরার শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। গতকাল বেলা ১১টায় শ্যামনগর ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন সওজের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক চৌধুরী এবং সওজ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ। এ সময় সড়কের দুই পাশে নির্মিত অবৈধ দোকানপাট, টিনের ঘর, অস্থায়ী কাঠামো ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়।