মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা বাবদ চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চেক বিতরণ করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
গতকাল সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ উপকারভোগী ব্যক্তি।
বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় হিসেবে আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে ৩৯ জন ব্যক্তির মধ্যে নগদ ১৫ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। সবাইকে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত দেয়া হয়।










