খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের হাদুক পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম দীপেন ত্রিপুরা। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপে দীপেন র্আজেন্টিনা দলের সর্মথক। আসন্ন বিশ্বকাপ ঘিরে দলের পতাকা টাঙাতে গেলে অসাবধানতাবশত বাঁশের খুঁটি বিদ্যুতের তারে লেগে যায় এবং তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, সেখানে পৌঁছানোর আগেই দীপেনের মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফ জানান, এর মধ্যে মরদেহের সুরতহাল
প্রতিবেদন তৈরি হয়েছে।এখন ময়নাতদন্তের জন্য তার মরদেহ খাগড়াছড়ি হাসপাতালে রাখা হয়েছে, আইনি
প্রক্রিয়া শেষ হলেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।










