মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাদারীপুরে ১২০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের হাতে ফুল ও উপহার তুলে দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন, সংরক্ষিত সদস্য আয়শা সিদ্দিকী, মোসা. রোকসানা পারভীন ও প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমিন আক্তার।