চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক সাত শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ-রোপা আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। ইউএনও আবুল হায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, প্রভাষক কফিল উদ্দিন প্রমুখ।
শিবগঞ্জে ৭০০ কৃষক পেলেন সার ও বীজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক সাত শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ-রোপা আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক সাত শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ-রোপা আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।










