বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশের জন্য রাজনীতি করে না। তাই এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি গতকাল বিকালে পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহনুর হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সম্পাদক ভিপি আব্দুল মান্নান প্রমুখ।