মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের কালা ছড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত স্কুলছাত্রীরা হলো চা বাগানের পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং (১০)। দুইজনই মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে দুই শিশু গোসল করতে ধলাই নদী সংলগ্ন কালা ছড়ায় যায়। সেখানে পানিতে নামার পর স্রোত তাদের টেনে নিয়ে যায়। খোঁজাখুঁজির পর স্থানীয়রা সন্ধ্যার দিকে ছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করে। মিরতিংগা চা বাগান হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা।
রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ধনা বাউরী বিষয়টি নিশ্চিত করে জানান, গরমে পরিবারের অজান্তেই শিশু দুটি গোসল করতে নেমে ছড়ার গভীর অংশে ডুবে যায়। মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশু দুটি মারা গেছে।










