স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সময়ের। এ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই শিশু চট্টগ্রাম বিভাগের। এছাড়া ঢাকা, রংপুর ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, এ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ৯৬৮। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫১ শিশু। তাদের মধ্যে ৩০১ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৮১), বরিশাল (১৩৭) ও সিলেট (৮৭)। এছাড়া এ সময় হামের ৭৮৪ রোগী হাসপাতাল থেকে ছুটি পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৬১। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ২৬২ জন। মোট হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জনের। এছাড়া ১১০ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৮৩ হাজার ৫৪৩ জন।










