চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) ‘সাইট অ্যান্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন’ শীর্ষক আবাসন প্রকল্পটির পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির ছাড়পত্র বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত মহাপরিচালক অনুমোদন করেন। সদ্য সাবেক মন্ত্রী হাছান মাহমুদের সুপারিশে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

অধিদপ্তরের পরিচালক (পরিবেশগত ছাড়পত্র) মাসুদ ইকবাল মো. শামীম স্বাক্ষরিত এক পত্রে গতকাল বিষয়টি নিশ্চিত করা হয়। আবাসন প্রকল্পটির পরিচালকসহ বিভিন্ন দপ্তরে এর অনুলিপি দেয়া হয়।