নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। গতকাল উপজেলার চাঁচকৈড় পুড়ান পাড়ায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্প ও ভোক্তা অধিকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে জব্দ করা বিপুল পরিমাণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। অভিযানে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।