পুলিশ জানায়, নিহত ময়না উপজেলার শাহবাজপুর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। গত শনিবার থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মোয়াজ্জেমকে থানায় নেয়া হয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী জানান, সকালে শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া মসজিদের দ্বিতীয় তলায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মোয়াজ্জেমকে থানায় নিয়ে আসা হয়েছে। পিবিআইসহ থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।’










