মাঘের কনকনে শীতে জবুথবু কুড়িগ্রাম। গত এক সপ্তাহ ধরে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। টানা শীতের কারণে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের।
আজ শনিবার (২৭ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াল। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান, কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুবল চন্দ্র।
স্থানীয় কৃষকরা বলছেন, এমন হাঁড়-কাঁপানো শীতে কৃষকরা মাঠে গেলেও দিনের পুরো সময় কাজ করা যাচ্ছেনা। এছাড়া নষ্ট হচ্ছে বোরোর ক্ষেত। অন্যদিকে প্রয়োজনীয় গরম কাপড় না থাকায় চরম শীতকষ্টে নিম্ন আয়ের মানুষেরা। খুব প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেনা তারা। এতে নেতিবাচক প্রভাব পড়েছে তাদের আয় রোজগারে।
কুড়িগ্রাম সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকার কৃষক মনতাজ আলী বণিক বার্তাকে বলেন, শীত তীব্র থাকায় মাঠে নিয়মিত কাজ করা যাচ্ছেনা।










