বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। আর গণতন্ত্রকে হত্যা করেছে বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী। ফলে জনগণের কোনো মূল্যায়ন আজ নেই, ভোটও নেই। আজ থেকে ১৫ বছর আগে যারা ভোটার হয়েছেন তারা এখন আফসোস করে বলেন, ‘আমি তো আমার ভোট দিতে পারি না, ভোট কেমন জিনিস? তাই আন্দোলনের বিকল্প নেই।’
গতকাল দুপুরে টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, এসএম ওবায়দুল হক নাছির প্রমুখ।










