রাজধানীর পুরাতন পল্টনে ১৫ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে।
বুধবার (১২ জুন) ৬টা ৪৮ মিনিটে ৩৭/২ কালভার্ট রোড, পুরাতন পল্টনের ফায়েনেজ টাওয়ার ভবনের ৫ তলায় আগুনের সূত্রপাত ঘটে। ৬টা ৫৮ তে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। ৭টা ২৬ এ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নির্বাপণ হয় ৭টা ৫৮ মিনিটে। এ সময় ভবন থেকে ৪ জন পুরুষ ও ৩ জন নারীকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত নেই।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে।










