সরকার
পতনের ১ দফা দাবিতে
চলমান আন্দোলনে রণক্ষেত্রে
পরিণত হয়েছে জয়পুরহাট শহর। এ সময় সংঘর্ষে
নিহত হয়েছেন মেহেদী হাসান নামে এক আন্দোলনকারী।
এ ঘটনায় জয়পুরহাট ১ আসনের সংসদ
সদস্য অ্যাডভোকেট সামসুল
আলম দুদুসহ আওয়ামী লীগের নেতাকর্মী, আন্দোলনকারী ও সাংবাদিকসহ অন্তত
৫০ জন আহত হয়েছেন।
তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের
মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আন্দোলনকারিরা
জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিসে হামলা
ও অগ্নিসংযোগ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে
টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
জানা
গেছে, রোববার বেলা ১১টায় বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে
শহরের জিরো পয়েন্টে আসেন
আন্দোলনকারীরা। এরপর সেখানে বিক্ষোভ
সমাবেশ করেন তারা। সে
সময় আন্দোলনকারীদের
একটি অংশ জেলা আওয়ামী
লীগের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন লেগে দেয়।
ওই সময় অফিসে থাকা
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট
সামছুল আলম দুদুসহ আওয়ামী
লীগের অন্তত ২০ জন আহত
হন। পরে আগুন দেয়া
হয় ছাত্রলীগ অফিসে, ভাংচুর করা হয় শ্রমিক
লীগের অফিস।
এরপর
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে
আহত হন আন্দোলনকারী ও
পথচারীসহ আরো ৩০ জন।
আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
করা হয়েছে। এর মধ্যে একজনকে
বগুড়া নিয়ে যাওয়ার পথে
মৃত্যু হয়।










