মুন্সীগঞ্জের ধলেশ্বরী, শীতলক্ষ্যা ও মেঘনা নদীতে বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন নৌ-শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে বাংলাদেশ বাল্কহেড-ট্রলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে এ দাবি জানান শ্রমিকরা। সংগঠনের আহ্বায়ক বাবুল শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌযান শ্রমিক আক্তার হোসেন, কবির হোসেন, চালক সেলিম, আলমগীর হোসেন, জামাল হোসেন, আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।