ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুরে ট্রেনের ধাক্কায় আহমদ শেখ (৮০) এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ভাঙ্গা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। আহমদ শেখ অম্বিকাপুর এলাকায় থাকতেন বলে জানা গেছে। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসআই  মো. মাহাবুব।