ফেনীতে মদিনা ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানাটি পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল সকালে ফেনী-মাইজদী সড়কের ত্রিমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, ‘আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে।’
কারখানার মালিক রহিম উল্লাহ চৌধুরী বলেন, ‘আগুনে আমার সব পুড়ে গেছে।’










