চাঁপাইনবাবগঞ্জে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ জালাল নামে একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জালাল সদর উপজেলার বাথানপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। বুধবার (১৬ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ জালালকে আটক করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।










