বগুড়ায় মোবাইল ফোনে চার্জ দিয়ে হেডফোনে গান শোনার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাহমুদুল হাসান রাকিব (২৬) নামে এক যুবক মারা গেছেন। সে বগুড়া শহরের কলোনি এলাকার চিটাগং নুর হোটেলের মালিক ডা. শাহানুর রহমানের ছেলে। তবে পুলিশ বলছে, হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে রাকিব।

রাকিবের ছোট চাচা নুরুজ্জামান বাবু জানান, শনিবার সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিল রাকিব। রাত ৯টার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখে রাকিব বিদ্যুতায়িত হয়ে আছে। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।