নেত্রকোনার দুর্গাপুরে বৃদ্ধকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্গাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খুজিউড়া গ্রামে নির্মিত আধা পাকা ঘরটি গতকাল শুকুরি বেগমের কাছে হস্তান্তর করেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতারা। ওই নারী তার স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারিয়ে ঝুপড়ি ঘরে বাস করছিলেন বলে জানান জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান।