ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে মুযযাম্মিল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের পাইসকা গ্রামে এ ঘটনা ঘটে। মুযযাম্মিল ওই গ্রামের মুদি দোকানদার আমিনুল ইসলামের ছেলে।

জানা যায়, হঠাৎ মুযযাম্মিলকে ঘরে পাওয়া যাচ্ছিল না। পরে আশপাশে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে তার সন্ধান মেলে। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।