ফেনীতে বজ্রপাতে মোহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বেলাল হোসেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু বাতামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।