মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ধল্লা গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সদর থানা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে গৃহকর্তা মো. হযরত আলীর তিনটি গরু, দুটি ছাগল, ৫০ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গত বৃহস্পতিবার মাঝ রাতে গোয়ালঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে বাড়ির লোকজন।
বাড়িতে আগুন
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ধল্লা গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।










