পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৩৭৩ জনকে মুজিববর্ষের ঘর দেয়া হয়েছে। ফলে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হচ্ছে। গতকাল বেলা ১১টায় এ উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া আবাসনের সামনে আনন্দমিছিলের আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গাজী আতাহার উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাসসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
আনন্দমিছিল
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৩৭৩ জনকে মুজিববর্ষের ঘর দেয়া হয়েছে। ফলে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হচ্ছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ৩৭৩ জনকে মুজিববর্ষের ঘর দেয়া হয়েছে। ফলে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হচ্ছে।










