রংপুরে বজ্রপাতে সিপন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। গতকাল দুপুরে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ ঘটনা ঘটে। সিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে। বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল সিপন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।