চাঁদপুরের মতলবে আগুনে পুড়ে গেছে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল সকালে বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের পাশে দোকানগুলোয় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুড়ে যায় দোকানগুলো। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।