মুন্সিগঞ্জের চরমুক্তারপুর এলাকায় ফজল দেওয়ান নামে এক ব্যবসায়ীকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজনসহ এলাকাবাসী। গতকাল মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহত ফজলের স্বজনরা জানান, হত্যাকাণ্ডের দুই মাস পার হলেও মূল আসামি মোশারফ হোসেনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।