স্বাধীনতার সূতিকাগারখ্যাত মুজিবনগর ও বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ার সঙ্গে সেতুবন্ধে বিআরটিসির সরাসরি বাস সার্ভিস চালু করা হচ্ছে।

গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। প্রেস বিফিংয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ মুজিবনগর-টুঙ্গিপাড়া বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতার জন্মস্থান এবং তার পরিবারের সদস্যদের সমাধিকে ধারণ করছে, অন্যদিকে মুজিবনগর স্বাধীনতার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ দুই স্থান মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পরিবহন বিআরটিসির বাস সার্ভিস চালুর মাধ্যমে এ দুই স্থানের মধ্যে সরাসরি যোগাযোগ চালু হতে যাচ্ছে।