ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া বাঁওড়ের বন্দোবস্ত বাতিল ও মাছ আহরণ বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল জয়দিয়া মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, ‘প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে অবৈধভাবে বাঁওড় ইজারা দেয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্ট মামলার নিস্পত্তির জন্য নির্দেশ দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।’