ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। গতকাল আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির, বিসিকের উপব্যবস্থাপক এএসএম খায়রুজ্জামান, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, শেখ সাবের আহম্মেদ ও ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা।