আগামী অক্টোবর
মাসে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন। এ সমাবর্তনে স্বাধীনতার
মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর)
ডিগ্রি দেয়া
হবে। ওই সমাবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো
হবে।
রোববার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায়
এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস
থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
জানানো হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমাবর্তন-বক্তার
অক্টোবর মাসের সুবিধাজনক যেকোনো দিন বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় খেলার মাঠে বিশেষ সমাবর্তন আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর
কার্যালয়ে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ
জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির যৌথ সভায় জাতীয় কমিটির সদস্য ও ঢাকা
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ
বঙ্গবন্ধুকে মরণোত্তর সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেয়ার প্রস্তাব করেন।










