মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও মেয়ে আহত হয়েছেন। গতকাল বিকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রাপ্তি (৮) ও তার মা তানিয়া আক্তারকে (২৩) মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তানিয়া সামছুল ঢালীর মেয়ে ও কালকিনির উত্তর রাজদি গ্রামের কবির হোসেনের স্ত্রী।