ঝিনাইদহ শহরে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি আয়োজন করে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি। এ সময় নবগঙ্গা নদী সংস্কারের দাবিও জানান তারা। বক্তারা বলেন, রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসায় পিছিয়ে আছে জেলার মানুষ। অবিলম্বে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপন এবং নবগঙ্গা নদী খনন ও সংস্কারের দাবি জানান তারা।