কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় উল্টো পথে আসা হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। গতকাল দুপুরে দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের খাদঘর এলাকার মানামা হোটেলের সামনে থেকে বাসটি জব্দ করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। ২২ আগস্ট কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ওপর উল্টে পড়ে কাভার্ড ভ্যান। এ ঘটনায় একই পরিবারের চারজন নিহত হন।