পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে ভারত।
গত ডিসেম্বরে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। আগামী ৩১ মার্চ এ নিষেধাজ্ঞার মেয়াদ
শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু শুক্রবার (২২ মার্চ) দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেইন ট্রেড (ডিজিএফটি) এক আদেশ জারির মাধ্যমে জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।










