পঞ্চগড়ে চা প্রক্রিয়াকরণ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ চা বোর্ড কর্তৃপক্ষ। এ সময় দুই কারখানার মালিককে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে তিনটি কুরিয়ার সার্ভিস থেকে ৯০ বস্তা চা জব্দ করা হয়। সোমবার বিকালে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন এ জরিমানা করেন।