রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি প্রার্থীদের নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ অনুষ্ঠান উদ্বোধন করেন রাকসু প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) সহযোগিতায় এ বিতর্কের আয়োজন করে নির্বাচন কমিশন। রাজনৈতিক সচেতন ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি, শিক্ষার্থীদের মৌলিক চাহিদার বাস্তবায়ন, শিক্ষক নিয়োগে স্বচ্ছতাসহ নির্বাচনী বিতর্কে নানা প্রতিশ্রুতি দিয়েছেন সহসভাপতি (ভিপি) প্রার্থীরা।