দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের জন্য নীতিমালাসংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদ, বিজিবির লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ।