জয়পুরহাটে দেশীয় খনিজ সম্পদ উন্নয়ন ও শিল্পায়নে আইএমএমএম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইএমএমএম, বিসিএসআইআর জয়পুরহাটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী।

অন্যদের বক্তব্য দেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. শাহ আলম, ব্যবসায়ী আমিনুল বারী, আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।