ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। এতে জেলা সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ৪০ জন স্টেকহোল্ডার অংশ নেন।