শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে আমরা স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তাদের জন্য স্বাধীনতার স্বাদ পেয়েছি আমরা।’
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল চাঁদপুর শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ, পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবু পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বদরুন্নাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার হাফিজ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা বেগম প্রমুখ।










