নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতি করে পালানোর সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার এবং ডিবি লেখা জ্যাকেট, ওয়াকিটকি, খেলনা পিস্তল, চাইনিজ কুড়াল ও ডাকাতির নগদ ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটকরা হলেন শামীম হোসেন, আরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম, মো, মিলন, রায়হান সরকার মামুন ও মো. নয়ন।
জানা যায়, আটকরা ভিকটিম মিনাল কান্তি রায়কে ডিবি পুলিশ পরিচয়ে সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ের নয়াপুর কাঁঠালিয়া পাড়া কনফিডেন্স ব্যাটারি ফ্যাক্টরি সামনে বিআরটিসির বাস থেকে স্বর্ণ চোরাচালানি আখ্যা দিয়ে মাইক্রোবাসে তুলে নেন। পরে পালানোর সময় পাকুন্দা সেতুতে টহল পুলিশের হাতে ধরা পড়েন।










