চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ফাটল দেখা দিলে স্থানীয়রা দুটি লোকাল ট্রেন থামিয়ে দেন। অতিরিক্ত লোডের কারণে রেললাইন ফেটে গেছে বলে জানান চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনমাস্টার মিজানুর রহমান।