ঝালকাঠির নলছিটিতে কলাগাছ দিয়ে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মমিন (৮) বারইকরন গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, মমিন গতকাল দুপুরে কলাগাছ দিয়ে বাড়ির পুকুরে সাঁতার শিখতে গিয়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।