ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান তুরাগ হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। এ ঘটনায় র‌্যাব এক আসামিকে গ্রেফতার করলেও পুলিশের ভূমিকায় ক্ষোভ জানান নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন থেকে বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি তোলা হয়।