নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা-২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রবেশে বাধা, টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও প্রধান শিক্ষকের অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।