রাজধানী ঢাকার গুলশান-১ এ গোল চত্বরে এডব্লিউআর ১৮ তলা ভবনের ৯ তলায় এসির আউটডোরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৩ মার্চ) বিকাল ৪টা ২০ এ আগুন লাগার খবর পেয়ে ৪টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।