মানিকগঞ্জের সিংগাইরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় মারাত্মক আহত হয়েছেন তার স্বামী। নিহত নারীর নাম সুবর্ণা আক্তার, আহত তার স্বামী আরিফ হেসেন।
সোমবার (৯ জুন) সকালে সিংগাইর উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম বলেন, ‘দীর্ঘদিন ধরে আরিফ-সুবর্ণা দম্পতি গ্যাস বেলুনের ব্যবসা করেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজেদের বাড়িতে সিলিন্ডার থেকে বেলুন ফোলানোর কাজ করছিলেন আরিফ ও তার স্ত্রী
এ সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটির বিস্ফোরণ হয়। এতে মারাত্মক আহত হয় ওই দম্পতি। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয় তাকে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন।










